Nepal: ফের ভারত-নেপাল সীমান্ত থেকে আটক ৩ বন্দি, কড়া নজরদারি চলছে সীমান্ত এলাকায়
নেপালের অশান্ত পরিবেশের মধ্যে বিভিন্ন জেল থেকে হাজারেরও বেশি বন্দি পলাতক হয়েছে। আর তাঁরা গা ঢাকা দেওয়ার জন্য বেছে নিয়েছে ভারতকে।
নেপালের (Nepal) অশান্ত পরিবেশের মধ্যে বিভিন্ন জেল থেকে হাজারেরও বেশি বন্দি পলাতক হয়েছে। আর তাঁরা গা ঢাকা দেওয়ার জন্য বেছে নিয়েছে ভারতকে। সেই কারণে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারের সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সশস্ত্র সীমা বলের জওয়ানরা কড়া পাহাড়া দিচ্ছেন। এরমধ্যেই শুক্রবার বিহারের সীমান্ত এলাকা থেকে আটক করা হল ৩ নেপালের নাগরিককে। ধৃত ৩ জনই কাঠমান্ডুর কারাগারে বন্দি ছিল। সম্প্রতি তাঁরা পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। অনুপ্রবেশের অভিযোগে এখনও পর্যন্ত মোট ৭০ জন নেপালের নাগরিককে গ্রেফতার করেছে এসএসবি জওয়ানরা।
দেখুন পোস্ট
#BREAKING The Sashastra Seema Bal (SSB) has so far apprehended 70 inmates, including three new arrests from Bihar. They were attempting to cross into India through various checkpoints along the India-Nepal border after fleeing jails in Nepal amid the ongoing situation there: SSB… pic.twitter.com/ytrmq0ZA5Q
— IANS (@ians_india) September 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

