Bihar Begusarai Blast: বেগুসরাইয়ে বাড়িতে রাখা বোমা ফেটে নীতীশ কুমার সহ ৬ শিশু জখম

বেগুসরাইয়ের এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা ছিল বোমা। সেই বাড়িতেই খেলতে খেলতে ঢুকে পড়েছিল একদল শিশু।

Bihar Begusarai Blast: বেগুসরাইয়ে বাড়িতে রাখা বোমা ফেটে নীতীশ কুমার সহ ৬ শিশু জখম
Representational Image (Photo Credits: File Photo)

বিহারের বেগুসরাই জেলায় ভয়ঙ্কর বিস্ফোরণ। বেগুসরাইয়ের এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা ছিল বোমা। সেই বাড়িতেই খেলতে খেলতে ঢুকে পড়েছিল একদল শিশু। বোমাগুলি কোনওভাবে ফেটে যায়। তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গুরুতর জখম হওয়া ৬ শিশুদের ভর্তি করা হয় হাসপাতালে।

জখম হওয়া শিশুদের মধ্যে একজনের নাম আবার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে রাখা। নীতীশ কুমারের নামের শিশুটা ছাড়াও আহত হয়েছে সিন্টু কুমার, ভুল্লি কুমারি, অঙ্কুশ কুমার, স্বাতী কুমারী।

কারা এই বোম লুকিয়ে রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 28, 2023 07:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).