Siddipet Road Accident: সজোরে বাসে গিয়ে ধাক্কা গাড়ির, সিদ্ধিপেট দুর্ঘটনায় বলি ১ মহিলা

একেবারে তুবড়ে গিয়েছে যাত্রী বোঝাই গাড়ি। বাস যাত্রীরা সুরক্ষিত থাকলেও প্রাণ গিয়েছে গাড়িতে থাকা এক মহিলার। আহত হয়েছেন ৪ জন।

Siddipet Road Accident: সজোরে বাসে গিয়ে ধাক্কা গাড়ির, সিদ্ধিপেট দুর্ঘটনায় বলি ১ মহিলা
Siddipet Road Accident (Photo Credits: X)

Siddipet Road Accident: ফের বাস দুর্ঘটনা। বাসের সঙ্গে গাড়ির সজোরে ধাক্কায় বলি ১ মহিলা। আহত হন কয়েকজন। সোমবার তেলেঙ্গানার (Telangana) সিদ্ধিপেট জেলার গজওয়েলের কাছে রাজীব রাহাধারীতে আরটিসি বাসের (RTC Bus) সঙ্গে গাড়ির জোর ধাক্কা লাগে। একেবারে তুবড়ে গিয়েছে যাত্রী বোঝাই গাড়ি। বাস যাত্রীরা সুরক্ষিত থাকলেও প্রাণ গিয়েছে গাড়িতে থাকা এক মহিলার। আহত হয়েছেন ৪ জন। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ এবং মেডিক্যাল টিম। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৃত মহিলার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

সিদ্ধিপেটে বাস দুর্ঘটনা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).