Shri Mata Vaishno Devi Yatra: ২২ দিন স্থগিতের পর পুনরায় শুরু হল শ্রী মাতা বৈষ্ণো দেবী যাত্রা, আবহাওয়ার বাঁধা পেরিয়ে কাটরায় তীর্থযাত্রীরা (দেখুন ভিডিও)
জম্মু-কাশ্মীরে আবহাওয়ার উন্নতি হতেই আবার শুরু হল বৈষ্ণোদেবী যাত্রা। প্রায় ২২ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে এই যাত্রা শুরু হতে চলেছে। গত অগস্টে ভারী বৃষ্টি আর ধসের কারণে পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে এই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বৈষ্ণোদেবী মন্দির কমিটি। ২৬ অগস্ট বৈষ্ণোদেবী যাওয়ার পথে অর্ধকুমারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ভয়ঙ্কর ধস নামে। সেই ধসে চাপা পড়ে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকে।
তাছাড়াও বৈষ্ণোদেবীর যাত্রাপথে অনেক জায়গায় ধস নামায় পুণ্যার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা ছিল। তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই প্রশাসনএর তরফে এই যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
#WATCH | | Pilgrims reach Katra as Shri Mata Vaishno Devi Yatra resumes after 22 days of suspension.
The Yatra was suspended due to adverse weather and safety concerns. pic.twitter.com/FelAhMTdVO
— ANI (@ANI) September 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 17, 2025 08:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

