Shocking Video Of Robbery Plan: রাতে দরজা ভাল করে এঁটে ঘুমোচ্ছেন তো? রাত ২টোয় সোসাইটির গেট ভেঙে ঢুকে পড়ল ডাকাতের দল, দেখুন
রাতের অন্ধকারে ধরা পড়ল এক ভয়াবহ ভিডিয়ো (Video)। যেখানে পুণের (Pune) জগতাপ চউকের কাছে একটি বিলাসবহুল সোসাইটিতে ঢোকার চেষ্টা করে গুন্ডাদের একটি দল। বিলাসবহুল ওই সোসাইটির গেট ভেঙে সেখানে প্রবেশের চেষ্টা করে গুন্ডাদের দলটি। হাতে লাঠি, তলোয়ার, বন্দুক নিয়ে ওই সোসাইটির পার্কিংয়ে পৌঁছে যায় দুষ্কৃতী দলটি। সোসাইটিতে প্রবেশ করে ডাকাতির পরিকল্পনা থাকলেও তা ভেস্তে দেয় সেখানকার সারমেয়রা (Dog)। দুষ্কৃতী দলটিকে ঢুকতে দেখে সারমেয়দের চিৎকার সমস্ত বাসিন্দারা জেগে যান এবং সিসিটিভি ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। বিপদ বুঝে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। ফলে পুলিশ তাদের পাকড়াও করতে পারেনি। তবে রাতের অন্ধকারে যে কোনও মুহূর্তে যে দুষ্কৃতীরা হামলা চালাতে পারে, তার জন্য আপনাকে থাকতে হবে সদা সতর্ক।
দেখুন রাতের অন্ধকারে কীভাবে হামলার পরিকল্পনা ছকে ফেলে দুষ্কৃতীরা...
A gang of four to five individuals attempted a robbery at a luxurious society near Jagtap Chowk, Wanowrie, around 2 AM. Armed with swords and weapons, they tried to break into the society, but their plan was thwarted by barking dogs. CCTV footage shows the suspects near the gate,… pic.twitter.com/96AVJABEFu
— Pune Mirror (@ThePuneMirror) March 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 13, 2025 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

