Shivraj Singh Chauhan Video: 'ভাইয়া যেতে দেব না', MP-তে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরতেই শিবরাজের সামনে কান্না 'বোনদের'

Shivraj Singh Chauhan Video: 'ভাইয়া যেতে দেব না', MP-তে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরতেই শিবরাজের সামনে কান্না 'বোনদের'
Shivraj Singh Chauhan (Photo Credit: ANI/Twitter)

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী পদে এবার শপথ নিচ্ছেন মোহন যাদব (Mohan Yadav)। শিবরাজ সিংহের (Shivraj Singh Chauhan) মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব  সামলানোর পর এবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসছেন বিজেপির এই নেতা। মোহন যাদবকে মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার পর তাঁকে শুভেচ্ছা জানান শিবরাজ খোদ। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনওভাবেই যেতে দেবেন না বলে কেঁদে ফেললেন বিজেপির মহিলা কর্মীরা। 'ভাইয়া 'বলে ডেকে শিবরাজের হাত ধরে কাঁদতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপির বেশ কিছু মহিলা কর্মীকে। তবে শিবরাজ কোথাও যাচ্ছেন না। তিনি সবার সঙ্গেই থাকছেন বলে 'বোনদের' আশ্বস্ত করেন। তাঁদের মাথায় হাত রেখে আশ্বস্ত করতে দেখা যায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: Mohan Yadav: মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব

দেখুন সেই ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 12, 2023 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).