Arvind Kejriwal: কেজরিওয়ালের গ্রেফতারির পর আপের সদর দফতরে বাড়ানো হল নিরাপত্তা

Arvind Kejriwal: কেজরিওয়ালের গ্রেফতারির পর আপের সদর দফতরে বাড়ানো হল নিরাপত্তা

বৃহস্পতিবার রাতেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ (Aam Adami Party) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আর এই নিয়ে শুক্রবার সকাল থেকেই রাজধানীতে অশান্তি হওয়ার আন্দাজ পাচ্ছে কেন্দ্র সরকার। তাই আম আদমী পার্টির অফিস চত্বরে বাড়ানো হল নিরাপত্তা। এদিন সকাল থেকেই দিল্লি পুলিশের গাড়ি আসতে দেখা গেল অফিস এলাকায়। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়েছিলেন। গতকালের পাঠানো সমনে তিনি মুখোমুখি জিজ্ঞাসাবাদে বসেছিলেন, আর তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। উল্লেখ্য, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী পদে থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).