Scorpio Ran Over Man Video: চাকায় জড়িয়ে নিরাপত্তা রক্ষীকে ফেলে দিল স্করপিও, গরীব মানুষের পা দিল ভেঙে
মানবিকতার দিন প্রায় শেষ। না হলে এই ধরনের ভিডিয়ো (Video) হয়ত সামনেই আসত না। কী কারণে এই কথা বলা, তাহলে শুনুন। বিহারে এক নিরাপত্তারক্ষীর গায়ের উপর উঠে গেল স্করপিও। ওই নিরাপত্তারক্ষী যখন এক গাড়ি চালককে সাহায্য করছিলেন তাঁর চার চাকা ঠেলে দিয়ে, সেই সময় হঠাৎ করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বিহারের (Bihar) পাটনা (Patna) থেকে এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যায়, ওই নিরাপত্তারক্ষীর গায়ের উপর গাড়ির চাকা তুলে দিয়েছেন এক স্করপিও চালক। ওই নিরাপত্তারক্ষী সামনে দাঁড়িয়ে কাজ করছেন দেখেও, তাঁর গায়ে গাড়ি তুলে দেন ওই স্করপিও চালক। ফলে ওই নিরাপত্তারক্ষীর এক পায়ের হাড় পুরোপুরি ভেঙে গিয়েছে বলে খবর। তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।
দেখুন কীভাবে নিরাপত্তারক্ষীর গায়ে গাড়ি তুলে দিলেন স্করপিও চালক...
Bihar: A Scorpio ran over a security guard; the guard was admitted to the hospital. The incident took place near a toll plaza in Didarganj, Patna. The guard's leg bone was completely damaged.#Bihar #Patna #DeedarganjTollPlaza #Viral #ViralVideo #MatrizeNews pic.twitter.com/No7JCyul6E
— Matrize News Communications Pvt. Ltd (@Matrize_NC) July 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 10, 2025 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

