Covid-19: পুজো মরসুমের আগে করোনা নিয়ে সতর্ক করল নীতি আয়োগ
আসছে পুজো-উৎসবের ভরা মরসুম। মহালয়া থেকে শুরু তারপর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালি...পুজোর মরসুম শুরুর আগে কেরল বাদে দেশের অন্যত্র করোনার প্রকোপ অনেকটা কম হলেও আশঙ্কা থাকছেই। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।
আসছে পুজো-উৎসবের ভরা মরসুম। মহালয়া থেকে শুরু তারপর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালি...পুজোর মরসুম শুরুর আগে কেরল বাদে দেশের অন্যত্র করোনার প্রকোপ অনেকটা কম হলেও আশঙ্কা থাকছেই। করোনার (Covid-19) তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কিংবা কেরলে যেমন তাদের সবচেয়ে বড় উৎসবের পর করোনা কার্ভ দারুণরকম উর্ধ্বমুখি হয়েছে, তেমনটা গোটা দেশজুড়েও হতে পারে। এই নিয়ে দেশজুড়ে উৎসবের মরসুম শুরুর আগে সাবধান করলেন নীতি আয়োগের (NITI Aayog) সদস্য ডক্টর ভিকে পাল। তিনি বললেন, এবারের উৎসবের মরসুমই ঠিক করে দেবে আমাদের কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াইটা কোন পথে যাবে। পুজোর মরসুমে কোভিড প্রোটোকল মেনে চলার ওপর জোর দিয়েছেন তিনি।
দেখুন টুইট
Safe festivities this year will be a determining factor in our fight against the COVID-19 pandemic: Dr. VK Paul, Member (Health), NITI Aayog
(File photo) pic.twitter.com/v0LeXnvjWe
— ANI (@ANI) September 29, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 29, 2021 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

