Gayatri Hazarika Dies: প্রয়াত গায়ত্রী হাজারিকা, জনপ্রিয় গায়িকার প্রয়াণে শোকের ছায়া

Gayatri Hazarika Dies: প্রয়াত গায়ত্রী হাজারিকা, জনপ্রিয় গায়িকার প্রয়াণে শোকের ছায়া
Gayatri Hazarika (Photo Credit: X)

চলে গেলেন জনপ্রিয় গায়িকা গায়ত্রী হাজারিকা (Gayatri Hazarika) মাত্র ৪৪ বছরেই প্রয়াত জনপ্রিয় গায়িকা গায়ত্রী। জনপ্রিয় গায়িকার মৃত্যুতে অসম-সহ গোটা দেশ শোকের ছায়া নেমে এসেছে। রিপোর্টে প্রকাশ, কোলন ক্যানসারে (Cancer) ভুগছিলেন গায়ত্রী। গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। চিকিৎসার মাঝে হঠাৎ করে আরও অসুস্থ হয়ে পড়েন গায়িকা। এরপরই তাঁর মৃত্যুর খবর মেলে। অসমীয়া সঙ্গীতকে কীভাবে গোটা দেশের সঙ্গে পরিচয় করানো যায়, সেই চেষ্টা অবিরত ছিল গায়ত্রী হাজারিকার। অসমের (Assam)  স্থানীয় সঙ্গীতকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু গোটা অসম জুড়ে মানুষের মন কাঁদছে। গায়ত্রী যে এভাবে চলে যাবেন, তা অনেকেই কল্পনা করতে পারেননি। ফলে প্রিয় শিল্পীর প্রয়ানে শোক নেমে এসেছে পূর্বের এই রাজ্যে।

প্রয়াত অসমের জনপ্রিয় গায়িকা গায়ত্রী হাজারিকা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 0606 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).