Gurgaon Robbery Case: গুরগাঁও-তে গোল্ড লোন সংস্থার অফিসে ডাকাতদলের হানা, আহত একাধিক কর্মী, তদন্তে নেমেছে পুলিশ
হরিয়ানার গুরগাঁওয়ের সেক্টর ফাইভে দুষ্কৃতী তাণ্ডব। শনিবার ভর সন্ধ্যেবেলায় একটি বেসরকারী সংস্থা মনপ্পুরম গোল্ড লোনের অফিসে হানা দেয় একদল ডাকাত।
হরিয়ানার গুরগাঁওয়ের (Gurgaon) সেক্টর ফাইভে দুষ্কৃতী তাণ্ডব। শনিবার ভর সন্ধ্যেবেলায় একটি বেসরকারী সংস্থা মনপ্পুরম গোল্ড লোনের অফিসে হানা দেয় একদল ডাকাত। লুট করা হয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না। যদিও কত পরিমাণ বা কত টাকার সোনা খোয়া গিয়েছে, সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে দুষ্কৃতী তাণ্ডবের জেরে আহত হয়েছেন সংস্থার তিন কর্মী। যাঁর মধ্যেই একজন সংস্থার সহকারী ম্যানেজার রয়েছেন। তাঁর মাথার পেছনে ধাতব বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। যদিও তিনজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে ডাকাতদলের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এখনও কারোর সন্ধান পাওয়া যায়নি বলে খবর।
দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য
#WATCH | Gurugram, Haryana: On the robbery at Manappuram Gold Loan office in Sector 5, SHO Satish Kumar says, "There is a gold loan office here. Some miscreants came here. When we reached, we found no one there. They hit an employee on the head. They looted some gold. 4-5 people… pic.twitter.com/LrbLuOe5G6
— ANI (@ANI) August 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

