River ambulance service: নর্মদা নদীর তীরে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত অধিবাসীদের স্বাস্থ্য পরিষেবায় চালু হল নদী অ্যাম্বুলেন্স
মধ্যপ্রদেশের রাজ্য সরকারের মন্ত্রী রাজবর্ধন সিং বলেছেন, নর্মদা নদীর তীরে তিনটি রাজ্যেরই সীমান্ত রয়েছে, তাই শুধু মধ্যপ্রদেশ নয়, গুজরাট ও মহারাষ্ট্রের জেলাগুলিও এর দ্বারা উপকৃত হবে
নর্মদা নদীর তীরে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত অধিবাসীদের স্বাস্থ্য পরিষেবার জন্য অনন্য নজির গড়ল শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের ধর জেলার কুক্সিতে নর্মদা নদীর তীরে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকার আদিবাসীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য উপহার হিসাবে সরকার চালু করল একটি নদী অ্যাম্বুলেন্স। মধ্যপ্রদেশের রাজ্য সরকারের মন্ত্রী রাজবর্ধন সিং বলেছেন, নর্মদা নদীর তীরে তিনটি রাজ্যেরই সীমান্ত রয়েছে, তাই শুধু মধ্যপ্রদেশ নয়, গুজরাট ও মহারাষ্ট্রের জেলাগুলিও এর দ্বারা উপকৃত হবে। এটি ১০০ কিলোমিটার ব্যাসার্ধের দূরত্ব কভার করবে।
তিনি আরও বলেন এখানে কোনও মোবাইল টাওয়ার নেই, তাই আমরা ভেবেছি যে আমাদের পুরানো নৌকায় একটি অস্থায়ী ঘাঁটিও তৈরি করা উচিত। যাতে যোগাযোগের সুবিধাও বৃদ্ধি পায়।
Madhya Pradesh | River ambulance service began in far-flung hilly areas situated on the banks of Narmada river at Kukshi in Dhar district. (19.03) pic.twitter.com/cdlesNZ0gb
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 20, 2023 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

