Karnataka: আফগানিস্তানে তালিবান ইস্যুর জন্য ভারতে বেড়েছে গ্যাস, পেট্রোলের দাম, অবাক যুক্তি বিজেপি বিধায়ক অরবিন্দ বেলাদের
দেশে বেড়েই চলেছে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম। আর এতে অস্বস্তি বাড়ছে বিজেপি মন্ত্রী-নেতা-কর্মীদের। সেই অস্বস্তি ঢাকতে অবাক যুক্তি দিলেন কর্ণাটকের হুবলি-ধারওয়াদের বিজেপি বিধায়ক অরবিন্দ বেলাদ।
দেশে বেড়েই চলেছে গ্যাস (Gas), পেট্রোল , ডিজেলের দাম। আর এতে অস্বস্তি বাড়ছে বিজেপি মন্ত্রী-নেতা-কর্মীদের। সেই অস্বস্তি ঢাকতে অবাক যুক্তি দিলেন কর্ণাটকের হুবলি-ধারওয়াদের বিজেপি বিধায়ক অরবিন্দ বেলাদ (Arvind Bellad)। রাজ্যের শাসক দলের এই বিজেপি বিধায়ক যুক্তি দিলেন, "আফগানিস্তানে যখন থেকে তালিবান ইস্যু মাথাচাড়া দিয়েছে তখন থেকে জ্বালানির জোগানের সমস্যা হচ্ছে বিশ্বজুড়ে। তাই ভারতে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে।" আফগানিস্তানের সঙ্গে মধ্য প্রাচ্যের তেলের জোগান-সরবরাহের কী সম্পর্ক তা বোঝাতে পারেননি তিনি।
Karnataka | Since the beginning of the Taliban issue in Afghanistan, there have been problems regarding fuel supply across the world. This has led to an increase in the price of gas, diesel & petrol in India: BJP MLA from Hubli-Dharwad West Arvind Bellad (03.09) pic.twitter.com/KL5gLuGor6
— ANI (@ANI) September 5, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 05, 2021 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

