RG Kar Protest: চিকিৎসকদের শান্তিপূর্ণ বিক্ষোভে বলপ্রয়োগ নয়, রাজ্যকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ

প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, প্রশাসন চিকিৎসকদের শান্তিপূর্ণ বিক্ষোভকে নিয়ন্ত্রণে আনবেন বলেই আশা করছেন তিনি।

RG Kar Protest: চিকিৎসকদের শান্তিপূর্ণ বিক্ষোভে বলপ্রয়োগ নয়, রাজ্যকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ
RG Kar Protest (Photo Credits: X)

আরজি করে (RG Kar) নাইট ডিউটি করা মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সুবিচার চেয়ে কর্মবিরতির ডাক দেওয়া আন্দোলনকারী ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ৯ অগাস্টের ঘটনার পর থেকেই সুবিচার এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। ফলে ব্যহত হচ্ছিল চিকিৎসা পরিষেবা। আরজি কর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল রবিবার। আজ মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, প্রশাসন চিকিৎসকদের শান্তিপূর্ণ বিক্ষোভকে নিয়ন্ত্রণে আনবেন বলেই আশা করছেন তিনি। চিকিৎসকদের শান্তিপূর্ণ বিক্ষোভে রাজ্যের তরফে কোনরকম শক্তি প্রয়োগ যেন না করা হয় সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আরজি করের ঘটনায় লালবাজার এবং সন্দীপের ভূমিকায় অসন্তোষ, চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসকদের কাছে কাজে ফেরার অনুরোধ...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 20, 2024 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).