Telangana CM Revanth Reddy: তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেভান্ত রেড্ডি, শপথ বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৫৪ বছরের রেভান্ত।

Telangana CM Revanth Reddy: তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেভান্ত রেড্ডি, শপথ বৃহস্পতিবার
Photo Credits: ANI

প্রত্যাশামতই তেলাঙ্গানায় দলের রাজ্য সভাপতি রেভান্ত রেড্ডিকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল কংগ্রেস। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৫৪ বছরের রেভান্ত।  ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলাঙ্গানা তৈরির পর এই প্রথম দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্ষমতায় এল কংগ্রেস। কেসিআর-এর ভারত রাষ্ট্রীয় সমিতিকে ধরাশায়ী করে ৬৪টি আসনে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস।

কার্যত শূন্য থেকে শুরু করে দলকে ঐক্যবদ্ধ করে তেলাঙ্গানায় কংগ্রেসের জয়ে সবচেয়ে বড় ভূমিকা নেন রেভান্ত রেড্ডি। দলের ৪২ জন বিধায়কই ৫৪ বছরের রেভান্তকে মুখ্যমন্ত্রী করার জন্য কংগ্রেস হাইকমান্ডের কাছে আবেদন জানান।

দেখুন তেলাঙ্গানার হবু মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি-র এক্স পোস্ট

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 05, 2023 08:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).