Revanth Reddy Slams PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীকে 'মহম্মদ গজনীর' সঙ্গে তুলনা রেভান্থ রেড্ডির, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কী বললেন দেখুন

Revanth Reddy Slams PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীকে 'মহম্মদ গজনীর' সঙ্গে তুলনা রেভান্থ রেড্ডির, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কী বললেন দেখুন
Revanth Reddy, Narendra Modi (Photo Credit: Instagram/X)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) 'মহম্মদ গজনীর' সঙ্গে তুলনা করলেন রেভান্থ রেড্ডি (Revanth Reddy)। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, মহম্মদ গজনী যেমন ভারতবর্ষকে লুট করতে চেয়েছিলেন, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দেশের সংবিধান পরিবর্তন করতে চান। মধ্য়প্রদেশের একটি জনসভায় হাজির হয়ে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সমালোচনা যে মঞ্চে দাঁড়িয়ে করেন রেভান্থ, সেখান থেকেই রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী যেমন ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিপদে লড়াই করেছিলেন, তেমনি রাহুল গান্ধী বিজেপির সঙ্গে লড়ছেন। এই লড়াই সংবিধান রক্ষা করার জন্য বলেও মন্তব্য করেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী।

শুনুন কীভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রেভান্থ রেড্ডি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).