Wayanad Landslide: দুর্গম এলাকায় উদ্ধারকাজে গিয়ে আটকে পড়েছিল ৩ সদস্য, কপ্টারে করে উদ্ধার করল যৌথ বাহিনী
ওয়েনাড়ে এখনও অব্যাহত উদ্ধারকাজ। এখনও জল, কাঁদা থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। এমনকী উদ্ধারকারী দলের অনেকেই দুর্গম জায়গা থেকে বেরোতে পারছেন না।
ওয়েনাড়ে এখনও অব্যাহত উদ্ধারকাজ। এখনও জল, কাঁদা থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। এমনকী উদ্ধারকারী দলের অনেকেই দুর্গম জায়গা থেকে বেরোতে পারছেন না। তাঁরাও আটকে পড়েছে বিভিন্ন এলাকায়। শনিবারর এমনই ছবি দেখা গেল সুজিপাড়া জলপ্রপাত () এলাকায়। জানা যাচ্ছে এই জায়গাটিও ভূমিধসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পর্যটকদের কাছে এই ঝরনা এলাকা অন্যতম আকর্ষণ ছিল। কিন্তু দুর্যোগের কারণে এই জলপ্রপাতের একাংশ নষ্ট হয়েছে। আর এখানেই মানুষজনদের উদ্ধার করতে এসেছিলেন উদ্ধারকারী দলের তিন সদস্য। সাধারণদের উদ্ধার করার পর তাঁরা ওখানে আটকে যায়। এরপর প্রায় কয়েকঘন্টা পর ভারতীয় সেনা (Indian Army), বিমান বাহিনী ও কোস্ট গার্ডের (Indian Coast Guard) সদস্যরা এসে তিন সদস্যকে উদ্ধার করে মেপাড়ি কন্ট্রোল সেন্টারে নিয়ে যায়। সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
Indian Coast Guard, Indian Army, and Indian Air Force
Indian Coast Guard rescue team with Indian Army, and Indian Air Force teams today saved 03 personnel stranded at Soojipara waterfalls. The ICG search Team during their morning combing operation along river banks from Mundakai to Soojipara today, sighted 03 personnel stranded near… pic.twitter.com/CKHNc5od4y
— ANI (@ANI) August 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 03, 2024 07:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

