RBI New Governor Sanjay Malholtra: শেষ হল শক্তিকান্ত দাসের মেয়াদ, রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রা

সঞ্জয় আরবিআই-এর ২৬'তম গভর্নর হতে চলেছেন। আগামী বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার গভর্নর পদে নিজের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

RBI New Governor Sanjay Malholtra: শেষ হল শক্তিকান্ত দাসের মেয়াদ, রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রা
Sanjay Malholtra (Photo Credits: X)

রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার (Reserve Bank Of India) গভর্নর পদে শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) মেয়াদ শেষ হল। দেশের শীর্ষ ব্যাঙ্কের নয়া গভর্নর পদে নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা (Sanjay Malholtra)। আগামীকাল, মঙ্গলবার ১০ ডিসেম্বর শক্তিকান্ত দাসের আরবিআই (RBI) গভর্নর পদের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর আগেই নতুন গভর্নরের নাম ঘোষণা করল শীর্ষ ব্যাঙ্ক। রাজস্থান ক্যাডারের ১৯৯০ সালের ব্যাচের আইএএস (IAS) অফিসার সঞ্জয় মালহোত্রা বসলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শীর্ষ পদে। এর আগে রাজস্ব বিভাগের সচিবের দায়িত্বে সামলেছেন তিনি। সঞ্জয় আরবিআই-এর ২৬'তম গভর্নর হতে চলেছেন। আগামী বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার গভর্নর পদে নিজের দায়িত্ব বুঝে নেবেন তিনি। পরবর্তী তিন বছর আরবিআই গভর্নর থাকবেন সঞ্জয় মালহোত্রা।

আরবিআই-এর নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 09, 2024 06:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).