RBI Increases The Repo Rate: ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস
এই রেপোরেট বৃদ্ধিতে গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশ্বজুড়েই মুদ্রাস্ফীতির পরিস্থিতি, তার সঙ্গে মোকাবিলা করতে রেপো রেট বাড়াল দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতি কমিটির বৈঠকেই এই রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI)। বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। নতুন রেপো রেট (Repo Rate) বেড়ে দাঁড়াল ৬.৫০ শতাংশ। এই রেপোরেট বৃদ্ধিতে গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশ্বজুড়েই মুদ্রাস্ফীতির পরিস্থিতি, তার সঙ্গে মোকাবিলা করতে রেপো রেট বাড়াল দেশের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতি কমিটির বৈঠকেই এই রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডিসেম্বরে বাড়ানো হয়েছিল ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট। যার ফলে নতুন রেপো রেট (Repo Rate) বেড়ে দাঁড়িয়েছিল ৬.২৫ শতাংশে।
RBI Governor Shaktikanta Das announces that RBI increases the repo rate by 25 basis points to 6.5% pic.twitter.com/2ZyUSbCxEO
— ANI (@ANI) February 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

