Ram Mandir Aarti Pass Booking: রাম মন্দিরে আরতী দেখতে সংগ্রহ করতে হবে পাস, দেখুন নিয়ম

Ram Mandir Aarti Pass Booking: রাম মন্দিরে আরতী দেখতে সংগ্রহ করতে হবে পাস, দেখুন নিয়ম
Ram Temple (Photo Credit: IANS/Twitter)

অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরে (Ram Temple) আরতী যাঁরা দেখতে চান, তাঁদের জন্য পাস চালু করা হল। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে  আপনি এই পাস সংগ্রহ করতে পারবেন বলে জানা যাচ্ছে। আরতি পাস সেকশনের ধ্রুবেশ মিশ্র জানান, পাস ছাড়া কেউ আরতী দেখতে পারবেন না। যাঁদের কাছে পাস রয়েছে, তাঁরাই কেবলমাত্র আরতীর সময় মন্দিরে হাজির থেকে তা দেখতে পারবেন। সরকারি পরিচয় পত্র দেখিয়ে তবেই  আরতী পাস সংগ্রহ করতে হবে বলে জানান ধ্রুবেশ মিশ্র। মন্দিরের যে ক্যাম্প রয়েছে, সেখানে অন্তত আধ ঘণ্টা আগে হাজির হতে হবে আরতী দেখার জন্য। সরকারি পরিচয় পত্র দেখিয়ে তবেই আপনি মন্দিরের আরতী দেখতে পাবেন বলেও জানা যাচ্ছে।

দেখুন কীভাবে পাস সংগ্রহ করবেন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).