Ram Temple Consecration Ceremony: ২৩ জানুয়ারি ভক্তদের জন্য খুলে যাবে রামমন্দিরের দরজা, তাঁদের থাকার প্রস্তুতি শুরু এক মাস আগেই (দেখুন ছবি)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হবে এই মন্দিরের। দ্বারোদঘাটনের পর ওইদিনই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। রামলালার বিগ্রহ কোলে করে বর্তমান মন্দির থেকে নবনির্মিত রামমন্দিরে নিয়ে যাবেন নরেন্দ্র মোদী। এরপর সেটি রামমন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত হবে।
রাম ভক্তদের প্রতীক্ষার অবসান। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হবে এই মন্দিরের। দ্বারোদঘাটনের পর ওইদিনই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। রামলালার বিগ্রহ কোলে করে বর্তমান মন্দির থেকে নবনির্মিত রামমন্দিরে নিয়ে যাবেন নরেন্দ্র মোদী। এরপর সেটি রামমন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত হবে। সেদিনের পুজার্চনার পর ভক্তদের জন্য ২৩ জানুয়ারি অর্থাৎ উদ্বোধনের পরের দিন থেকেই রামমন্দিরের ফটক খুলে দেওয়া হবে। রাম জন্মভূমি মন্দিরের মহান অভিষেক অনুষ্ঠানের আগে থেকেই ভক্তদের ভিড় আছড়ে পড়বে অযোধ্যায়। তারই প্রস্তুতিতে ভক্তদের আবাসনের জন্য পুরোদমে কাজ চলছে এখন থেকেই।দেখুন সেই ছবি-
#WATCH | Ayodhya: Ahead of the grand consecration ceremony of the Ram Janmabhoomi Temple, preparations on in full swing for the accommodation of devotees. pic.twitter.com/Abe97dDI4x
— ANI (@ANI) December 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 21, 2023 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

