Wayanad Landslides: ধসে বিধ্বস্ত ওয়েনাড়ে ফের গেলেন রাহুল গান্ধী, ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকা
লাগাতার বৃষ্টিতে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। বৃহস্পতিবারের পর আজ শুক্রবার আবারও বৃষ্টি এবং ধসে বিধ্বস্ত ওয়েনাড়ে গেলেন কংগ্রেস নেতা তথা সেখানকার প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে গেলেন প্রিয়াঙ্কা গান্ধীও।
কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ অনেকে। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে বহু দেহাংশ। মৃতদেহ উদ্ধারে আনা হয়েছে পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও। লাগাতার বৃষ্টিতে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। বৃহস্পতিবারের পর আজ শুক্রবার আবারও বৃষ্টি এবং ধসে বিধ্বস্ত ওয়েনাড়ে গেলেন কংগ্রেস নেতা তথা সেখানকার প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে গেলেন প্রিয়াঙ্কা গান্ধীও। ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো। উল্লেখ্য, গত ৩০ জুলাই মধ্যরাতে ভারী বর্ষণের ফলে কেরলের পার্বত্য অঞ্চলে ভূমিধস নামে। রুষ্ট প্রকৃতির বিপর্যয়ের কবলে পড়ে আতঙ্কে গোটা ওয়েনাড়ে।
আরও পড়ুনঃ মৃতের সংখ্যা ৩০০ পার, বিপর্যস্ত ওয়েনাড়ে মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্যদফতর
বিপর্যস্ত এলাকা ঘুরে দেখছে রাহুল...
VIDEO | Wayanad landslide: Congress leaders Rahul Gandhi (@RahulGandhi) and Priyanka Gandhi Vadra (@priyankagandhi) visit landslide affected areas of the district.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/iNXR5SrUHs
— Press Trust of India (@PTI_News) August 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 06:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

