Rahul Gandhi: মণিপুরের ত্রাণ শিবির ঘুরে রাজভবন পৌঁছলেন রাহুল, দেখা করলেন রাজ্যপালের সঙ্গে
কুকি এবং মেইতেই দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তির আগুনে জ্বলছে মণিপুরের একের পর এক গ্রাম। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।
সোমবার হিংসায় জর্জরিত অগ্নিগর্ভ চেহারা নেওয়া মণিপুরের (Manipur) আশ্রয় শিবির পরিদর্শনে যান লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবারের লোকসভা নির্বাচনে মণিপুরের দুটি আসনেই জিতেছে কংগ্রেস। ফলে রাজ্যের প্রতি বেড়েছে দায়িত্ব। কুকি এবং মেইতেই দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তির আগুনে জ্বলছে মণিপুরের একের পর এক গ্রাম। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং শরণার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের দুঃখ দুর্দশার কথা শুনতে সোমবার মণিপুর পৌঁছেছেন রাহুল। ঘুরে দেখলেন ত্রাণ শিবিরগুলো। মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকেইর সঙ্গে সাক্ষাৎ করতে ইম্ফলের রাজভবনে পৌঁছন রাহুল।
ইম্ফলের রাজভবনে রাহুল...
#WATCH | Lok Sabha LoP (Leader of Opposition) and Congress MP Rahul Gandhi meets with Manipur Governor Anusuiya Uikey at Raj Bhavan in Imphal.
(Video Source: Raj Bhavan) pic.twitter.com/Jh7HaaadCP
— ANI (@ANI) July 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 07:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

