PM Modi In Kanyakumari Visit: নির্বাচনী প্রচার শেষে ৩ দিনের কন্যাকুমারী সফরে প্রধানমন্ত্রী মোদী,ধ্যান-মন্ডপমে করবেন ধ্যান
এই প্রথমবার নয় যে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ মুহূর্তের আগে সব সময়েই আধ্যাত্মিকভাবে শান্ত থাকার চেষ্টা করেন। উল্লেখযোগ্যভাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের আগে কেদারনাথের একইরকম ভাবে ধ্যানে মগ্ন হয়েছিলেন তিনি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের নির্বাচনী প্রচার শেষ হবে আজ(৩০ মে) সন্ধ্যা ৬টায়। প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে জানা গেছে আজ প্রচার পর্ব শেষ হওয়ার ঠিক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সফরে কন্যাকুমারী যাচ্ছেন। সূত্রের খবর, কন্যাকুমারীতে রক মেমোরিয়াল ঘুরে দেখার পাশাপাশি তিনি ধ্যান-মন্ডপমে ধ্যান করবেন। ঐ স্থানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মানিত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১লা জুন ভোট না মেটা অবধি তিনি ধ্যান করবেন বলে জানা গেছে। তবে এই প্রথমবার নয় যে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ মুহূর্তের আগে সব সময়েই আধ্যাত্মিকভাবে শান্ত থাকার চেষ্টা করেন। উল্লেখযোগ্যভাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের আগে কেদারনাথের একইরকম ভাবে ধ্যানে মগ্ন হয়েছিলেন তিনি।
In the culmination of his election campaign, PM Modi will visit Kanyakumari from 30th May to 1st June
In Kanyakumari, PM Modi will visit the Rock Memorial and will meditate day and night at the same place where Swami Vivekanand did meditation, at the Dhyan Mandapam from 30th May… pic.twitter.com/o4d7e6abGd
— ANI (@ANI) May 28, 2024
ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের মিলনস্থল এই স্থান। ভারতের দক্ষিণতম এই স্থানে মিশেছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলও। তাই মনে করা হচ্ছে, ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি, এই স্থানে ধ্যানে বসে জাতীয় ঐক্যের বার্তাও দিতে চাইছেন প্রধানমন্ত্রী।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 30, 2024 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

