President Droupadi Murmu: আজ থেকে তিন রাজ্যের সফরে রাষ্ট্রপতি, যোগ দেবেন জয়পুরের এমএনআই টির সমাবর্তন অনুষ্ঠানে

আগামীকাল, রাষ্ট্রপতি মধ্যপ্রদেশে থাকবেন, যেখানে তিনি "সাফাই মিত্র সম্মেলনে" ভাষণ দেবেন এবং উজ্জয়নে ইন্দোর-উজ্জাইন ছয় লেনের সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর ইন্দোরে দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশতম সমাবর্তনেও যোগ দেবেন।

President Droupadi Murmu: আজ থেকে তিন রাজ্যের সফরে রাষ্ট্রপতি, যোগ দেবেন জয়পুরের এমএনআই টির সমাবর্তন অনুষ্ঠানে
President Droupadi Murmu (Photo Credit: X)

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ (১৮ সেপ্টেম্বর, ২০২৪)থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড এই তিন রাজ্যে তাঁর সফর শুরু করবেন। প্রথমে রাজস্থানের জয়পুরে, তিনি মা্লব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT) এর সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং সমাবর্তন ভাষণ দেবেন। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের জন্য একটি নতুন "আরাবলি ছাত্রাবাস"(Aravali Hostel) এরও উদ্বোধন করবেন। রাজস্থানের রাজ্যপাল হরিভাউ কিসানরাও বাগদে এবং মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও অনুষ্ঠানে যোগ দেবেন।এমএনআইটির পরিচালক অধ্যাপক নারায়ণ প্রসাদ পাধি (Director of MNIT, Prof. Narayan Prasad Padhi)  জানিয়েছেন, সমাবর্তনে মোট ১৩৬১টি ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ৪০২টি ছাত্রীকে ডিগ্রি দেওয়া হবে।

 

আগামীকাল, রাষ্ট্রপতি মধ্যপ্রদেশে থাকবেন, যেখানে তিনি "সাফাই মিত্র সম্মেলনে" ভাষণ দেবেন এবং উজ্জয়নে ইন্দোর-উজ্জাইন ছয় লেনের সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর ইন্দোরে দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশতম সমাবর্তনেও (14th convocation of Devi Ahilya University) যোগ দেবেন। শুক্রবার, রাষ্ট্রপতি মুর্মু ঝাড়খণ্ডের (ICAR)ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচার রাঁচির শতবর্ষ উদযাপনে তাঁর ভাষণ দেবেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).