Delhi: বুধে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

বুধবার নয়াদিল্লিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানেই সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে।

Delhi: বুধে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
Preparations underway at Ramlila Maidan ahead of oath ceremony of Delhi New CM (Photo Credits: ANI)

দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছে কে? সেই জটিলতাই এবার কাটতে চলেছে। বুধবার নয়াদিল্লিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানেই সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে। বৈঠক শেষে জানা যাবে, দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছে। পরের দিন বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি শপথ নেবেন নয়া মুখ্যমন্ত্রী। নয়াদিল্লির রামলীলা ময়দানে (Ram Leela Maidan) অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। সোমবার থেকেই চলছে অনুষ্ঠানস্থল সাজানোর কাজ। হাতে সময় একেবারেই কম। তাই রামলীলা ময়দানে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুনঃ কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? বুধে পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত নেবে দল, শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

রামলীলা ময়দানে দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 18, 2025 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).