Power Cut In Delhi: ৪২ ডিগ্রি গরমে পুড়ছে দিল্লি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশকিছু এলাকা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
আজ, মঙ্গলবার উত্তর প্রদেশের(Uttar Pradesh) মান্ডোলায় একটি পাওয়ার গ্রিডে আগুন লাগে। এই পাওয়ার গ্রিড থেকে দিল্লিতে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। অগ্নিকাণ্ডের (Fire) ফলে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দিল্লির বেশকিছু এলাকা।
নয়াদিল্লিঃ ৪২ ডিগ্রিতে ফুটছে দিল্লি (Delhi)। তীব্র গরমে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। এরই মধ্যে মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানীর বহু এলাকা।আজ, মঙ্গলবার উত্তর প্রদেশের(Uttar Pradesh) মান্ডোলায় একটি পাওয়ার গ্রিডে আগুন লাগে। এই পাওয়ার গ্রিড থেকে দিল্লিতে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। অগ্নিকাণ্ডের (Fire) ফলে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দিল্লির বেশকিছু এলাকা। দিল্লির বিদ্যুৎ মন্ত্রী অতিশী বলেন, "মান্ডোলায় একটি পাওয়ার গ্রিডে আগুন লাগার কারণে দিল্লিতে এই বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। কেন্দ্রের নতুন বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলব।"
🔴 #BREAKING | Power cut in parts of Delhi, minister Atishi says caused by fire in a power grid in UP
🔗 Read Here: https://t.co/WwvVPOpMJ9 pic.twitter.com/2cFT53Kann
— NDTV (@ndtv) June 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

