WB Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী নেই বুথে, ভোট বয়কটের ডাক মহম্মদপুর ২ নম্বর এলাকায় ৬৭ এবং ৬৮ নম্বর বুথে (দেখুন ভিডিও)
রাজ্য নির্বাচন কমিশন সব বুথে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস দিলেও মেলেনি কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লক ১-এর বাসিন্দারা।
আজ সকাল থেকে গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর উত্তর থেকে দক্ষিণে। রাজ্য নির্বাচন কমিশন সব বুথে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস দিলেও মেলেনি কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লক ১-এর বাসিন্দারা। তারা জানিয়েছেন যে মহম্মদপুর ২ নম্বর এলাকায় ৬৭ এবং ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তারা নির্বাচন বয়কট করবেন।
সংশ্লিষ্ট এক ভোটার জানান "এখানে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই। এখানে তৃণমূল বুথ দখল করে প্রতিবার ভোট করে চলেছে, এমনকি মৃত ব্যক্তির নামেও তারা জাল ভোট দেয়।তাই কেন্দ্রীয় বাহিনী এখানে না এলে আমরা এখানে ভোট দিতে দেব না..."
দেখে নেব কি বললেন তারা-
#WATCH | West Bengal #PanchayatElection | Residents of Nandigram Block 1 of Purba Medinipur district say that they are boycotting the election until Central forces are deployed at booth numbers 67 & 68 in Mahammadpur No. 2 area.
A voter, Govind says, "There is no Central force… pic.twitter.com/biiw5CEdrI
— ANI (@ANI) July 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 08:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

