WB Panchayat Election 2023: গণতন্ত্রের উৎসব নয় চলছে রাক্ষসতন্ত্রের কার্নিভাল’, মমতাকে তোপ শুভেন্দুর
ভোটের আগের রাতেই সন্ত্রাসের বলি ৩। ভোট শুরু হতে সাতসকালেই ভোটের বলি আরও ৪। মানে রাত থেকে এখনও পর্যন্ত পঞ্চায়েতে ভোটের বলি ৭। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।
রক্তাক্ত বাংলার পঞ্চায়েত ভোট। মনোনয় পর্ব দাখিলের প্রথম দিন-ই রক্ত ঝরেছিল বাংলায়। ভোট পূর্ববর্তী হিংসাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন। এদিন ভোট শুরু হতেই ফের হিংসা জায়গায় জায়গায়। ভোটের আগের রাতেই সন্ত্রাসের বলি ৩। ভোট শুরু হতে সাতসকালেই ভোটের বলি আরও ৪। মানে রাত থেকে এখনও পর্যন্ত পঞ্চায়েতে ভোটের বলি ৭। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।এই অবস্থায় মমতা বন্দোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে টুইট করলেন তিনি।
টুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন রাক্ষসতন্ত্রের কার্নিভাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রাক্ট কিলার হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য জুড়ে মমতার পরিকল্পনা বাস্তবায়ন করছেন কমিশনার। এটাই তাঁদের গণতান্ত্রিক মডেল।’
সকাল থেকে চলা হিংসার একাধিক ছবিও পোস্ট করেন বিরোধী দলনেতা।দেখে নেব কী লিখলেন তিনি-
West Bengal Panchayat Elections - Carnival of DEMO'N'CRACY
Mamata Banerjee's henchman & contract killer; State Election Commissioner Rajiv Sinha is executing her plans across the State.
This is their Democratic model:- pic.twitter.com/18CA4q4jiS
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

