Sagardighi Bypoll Election Result 2023: তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে প্রায় ৯০০০ ভোটে এগিয়ে বাম-কং প্রার্থী বায়রন,শুরু বাম-কংগ্রেস কর্মীদের বিজয় উচ্ছ্বাস (দেখুন ভিডিও)

২০১১, ২০১৬ এবং ২০২১ নির্বাচনে তিন বারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে৷

Sagardighi Bypoll Election Result 2023: তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে প্রায় ৯০০০ ভোটে এগিয়ে বাম-কং প্রার্থী বায়রন,শুরু বাম-কংগ্রেস কর্মীদের বিজয় উচ্ছ্বাস (দেখুন ভিডিও)
Celebration of Left Congress at SagardighiPhoto Credit: Twitter@ANI

২০১১, ২০১৬ এবং ২০২১ নির্বাচনে তিন বারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে৷ কিন্তু ২০২৩ এর উপনির্বাচন দেখিয়ে দিল উলট পুরাণ। অষ্টম রাউন্ড গণনার শেষে তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায় এর থেকে  ৭,০৯০ ভোটে এগোলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। আপাতত কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৩,৯৬২। তৃণমূলের প্রাপ্ত ভোট ২৬,৮৭০।

ইতিমধ্যেই শুরু বাম-কংগ্রেস কর্মীদের বিজয় উচ্ছ্বাস। লাল পতাকা-হাত চিহ্ন একসঙ্গে মেতেছে বিজয় উৎসবে। সাগরদিঘি ব্লক মোড়ে কংগ্রেস -সিপিএম কর্মীরা আবির খেলছেন। বাম কর্মী বলেন, “আগামী দিনে সাগরদিঘি সারা রাজ্যেকে পথ দেখাবে। অনেকদিন পর মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।”

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 02, 2023 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).