Prime Ministerial Candidate Nawaz Sharif: চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্ধিতা করতে চলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (দেখুন টুইট)
২০১৭ সালে পানামা পেপার-সহ একাধিক দুর্নীতিতে শরিফকে তাঁর দফতর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের শীর্ষ আদালত। ২০১৮ সালে আদালতেরই নির্দেশে দু’দফায় দশ বছর ও সাত বছরের জেল হয় তাঁর। সেই সময় থেকেই লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন শরিফ। লন্ডনে চার বছর স্বেচ্ছানির্বাসনের পরে গত অক্টোবরে পাকিস্তানে ফিরেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। তখন থেকেই জল্পনা চলছিল। অবশেষে গতকাল পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) আসন্ন সাধারণ নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এর ফলে তিনি চতুর্থবারের জন্য এই পদের দলীয় প্রার্থী হলেন।
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) আসন্ন সাধারণ নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম গতকাল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এর ফলে তিনি চতুর্থবারের জন্য এই পদের দলীয় প্রার্থী হলেন।#Akashvani pic.twitter.com/Qh8XAbOeFp
— Akashvani Kolkata (@airnews_kolkata) December 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 28, 2023 03:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

