Jharkhand Assembly Election 2024: 'এনডিএকে সমর্থন করার জন্য তরুণদের কাছে আবেদন করেছি' ভোট দিয়ে জানালেন ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি

ঝাড়খণ্ডে মূলত লড়াই জেএমএম-র নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট বনাম বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ-র মধ্যে। শেষ হাসি কে হাসে, তা জানা যাবে ২৩ নভেম্বর, ফল প্রকাশের পরই। তবে তাঁর আগে খোশমেজাজে দেখা মিলল ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারাণ্ডিকে।

Jharkhand Assembly Election 2024: 'এনডিএকে সমর্থন করার জন্য তরুণদের কাছে আবেদন করেছি' ভোট দিয়ে জানালেন ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি
Jharkhand BJP President Babulal Marandi (Photo Credit: X@ANI)

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা আজ। মোট ৩৮টি আসনে চলছে ভোট গ্রহণ হবে। ১.২৩ কোটি ভোটাররা ভাগ্য নির্ধারণ করবে আজ। ঝাড়খণ্ডে মূলত লড়াই জেএমএম-র নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট বনাম বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ-র মধ্যে। শেষ হাসি কে হাসে, তা জানা যাবে ২৩ নভেম্বর, ফল প্রকাশের পরই। তবে তাঁর আগে খোশমেজাজে দেখা মিলল ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারাণ্ডিকে।

আজ সকালে গিরিডিতে একটি ভোট কেন্দ্রে ভোট দিতে যান ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি । ভোট দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন -  "প্রত্যেকেরই তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। এটি গণতন্ত্রের উৎসব এবং আমরা এই সুযোগটি ৫ বছরে একবার রাজ্যের উন্নয়নের জন্য ভোট দেওয়ার সুযোগ পাই।এবারের নির্বাচনে মূল বিষয়গুলি হল অনুপ্রবেশ, বেকারত্ব। মুখ্যমন্ত্রী সোরেন যুবকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমরা এইবার এনডিএকে সমর্থন করার জন্য তরুণদের কাছে আবেদন করেছি..."

দেখুন কী বললেন তিনি-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).