Gujarat Assembly Election Result 2022: গান্ধীধামের কংগ্রেস প্রার্থীর আত্মহত্যার চেষ্টা, ইভিএমে কারচুপির অভিযোগ বিজেপির বিরুদ্ধে (দেখুন ভিডিও)
ইভিএমে কারচুপি হয়েছে বলে গণনা কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করেন গান্ধীধামের কংগ্রেস প্রার্থী ভরতভাই ভেলজিভাই সোলাঙ্কি।
কচ্ছ জেলার গান্ধীধামে (Gandhidham) নির্বাচনে জিততে পারবেন না ভেবেই আত্মহত্যার চেষ্টা করেন ভরতভাই ভেলজিভাই সোলাঙ্কি (Bharatbhai Veljibhai Solanki) নামে এক কংগ্রেস প্রার্থী। ইভিএমে কারচুপি হয়েছে বলে গণনা কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করেন গান্ধীধামের কংগ্রেস প্রার্থী। এই অভিয়োগ তুলে প্রথমে ধর্নায় বসেন তিনি,কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি তার স্কার্ফ ব্যবহার করে আত্মহত্যার চেষ্টা করেন। কংগ্রেস প্রার্থীর সমর্থকরা হস্তক্ষেপ করে তাঁকে কোনও চরম পদক্ষেপ নিতে বাধা দেয়। আত্মহত্যার চেষ্টা করার সময় তিনি ১২'২৬১ ভোটে পিছিয়ে ছিলেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় ভরতভাই ভেলজিভাই সোলাঙ্কি, তাঁর পেশাকে "লবণ ব্যবসা ও চাষ" হিসাবে তালিকাভুক্ত করেছেন।
@aajtak @anjanaomkashyap @chitraaum @sudhirchaudhary Gandhidham - Kutch district me Congress candidate haar ke dar se suicide karne ki koshish ki. pic.twitter.com/yu9qhlIxvF
— Timir (@niyatimir) December 8, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 08, 2022 03:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

