Bratya Basu: ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের, রাজভবন সূত্রের খবর

ঘটনার সূত্রপাত গত ৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের একটি কনভেনশনে তিনি উপস্থিত ছিলেন। যা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সমান বলে দাবি ছিল বিরোধীদের।

Bratya Basu:  ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের, রাজভবন সূত্রের খবর
CV Ananda Bose, Bratya Basu. (Photo Credits: Twitter/ANI)

নির্বাচনী বিধি ভঙ্গের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পিটিআই সূত্রে এমনই খবর সামনে এসেছে। ঘটনার সূত্রপাত গত ৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে  তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের একটি কনভেনশনে তিনি উপস্থিত ছিলেন। যা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সমান বলে দাবি ছিল বিরোধীদের। এই আবহে এবার রাজ্যপাল ক্যাবিনেট থেকে ব্রাত্য বসুকে সরানোর জন্য সরকারকে সুপারিশ করেছেন বলেই মত রাজভবনের সূত্রের।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 08:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).