BJP West Bengal: বড়দিনে শহরে অমিত শাহ, আজ সারাদিন বঙ্গ বিজেপি নেতৃত্ব এর সঙ্গে বৈঠকে কি লোকসভার প্রস্তুতি? (দেখুন ভিডিও)

বাংলায় এসে সাংগঠনিক ধার এবং ভার যাচাই করে নিতেই কী এই ঝটিকা সফর? তা নিয়ে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

BJP West Bengal: বড়দিনে শহরে অমিত শাহ, আজ সারাদিন বঙ্গ বিজেপি নেতৃত্ব এর সঙ্গে বৈঠকে কি লোকসভার প্রস্তুতি? (দেখুন ভিডিও)
Photo Credits: Instagram

বড়দিনের মাঝরাতে শহরে এলেন অমিত শাহ। আজ তিনি বৈঠক করবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। বাংলায় এসে সাংগঠনিক ধার এবং ভার যাচাই করে নিতেই কী এই ঝটিকা সফর? তা  নিয়ে বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।তাঁর সঙ্গেই বিশেষ বিমানে কলকাতায় আসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। ভোটকে সামনে রেখে সমরনীতি সাজাতেই কি দুজনের একসঙ্গে আগমন তা জানেন না অনেক বিজেপি নেতাই। সকাল থেকেই কলকাতায় একের পর এক কর্মসূচি রয়েছে শাহ ও নাড্ডার। সকালে বড়বাজারের একটি গুরুদ্বারে যাবেন তাঁরা।রপর যাবেন কালীঘাট মন্দিরে। সেখান থেকে হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বিকালে ন্যাশানাল লাইব্রেরির একটি অনুষ্ঠানের পর দিল্লি ফিরে যাবেন দুজনেই।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 26, 2023 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).