PM Share Ram Bhajan 'Poojisalende':শিবশ্রী স্কন্দপ্রসাদের রাম ভজন 'পূজিসালেন্দে- কভার' শুনে ভক্তিতে মগ্ন প্রধানমন্ত্রী মোদি, শেয়ার করলেন ভিডিও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন সকালে একজন নিষ্ঠাবান রামভক্ত হিসাবে সোশ্যাল মিডিয়ায় ভগবান রাম সম্পর্কিত ভজন গীত শেয়ার করছেন। আজ তিনি শেয়ার করেছেন কন্নড় সঙ্গীত শিল্পী শিবশ্রী স্কন্দপ্রসাদের গাওয়া একটি রাম ভজন।
রামমন্দির জ্বরে আক্রান্ত গোটা দেশ। ইতিমধ্যেই ভক্ত সমাগম শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। চলছে শেষ বেলার প্রস্তুতি। হাতে আর মাত্র কয়েক দিন বাকি রামলালার গৃহে প্রত্যাবর্তনের। এই পবিত্র দিনটিকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। চারিপাশে কান পাতলেই কানে আসছে শ্রীরামের ভক্তিগীতি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন সকালে একজন নিষ্ঠাবান রামভক্ত হিসাবে সোশ্যাল মিডিয়ায় ভগবান রাম সম্পর্কিত ভজন গীত শেয়ার করছেন। আজ তিনি শেয়ার করেছেন কন্নড় সঙ্গীত শিল্পী শিবশ্রী স্কন্দপ্রসাদের গাওয়া একটি রাম ভজন। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারের পাশাপাশি নিজের অভিব্যক্তিও জানিয়েছেন মোদিজী। তিনি লিখেছেন-
কন্নড় ভাষায় শিবশ্রী স্কন্দপ্রসাদের এই পরিবেশনাটি প্রভু শ্রী রামের প্রতি ভক্তির চেতনাকে সুন্দরভাবে তুলে ধরে। এই ধরনের প্রচেষ্টা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অনেক দূর এগিয়ে যায়।
দেখুন সেই গান-
This rendition by Sivasri Skandaprasad in Kannada beautifully highlights the spirit of devotion to Prabhu Shri Ram. Such efforts go a long way in preserving our rich cultural heritage. #ShriRamBhajanhttps://t.co/9wYmjhC4p5
— Narendra Modi (@narendramodi) January 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

