Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রূপানি।
নয়াদিল্লি: গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Gujarat CM) পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী (PM)। গতকাল আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Former Gujarat CM Vijay Rupani)। এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Flight ) চড়ে লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রূপানি। বিমানটিতে ক্রু সদস্য সহ ২৪২ জন ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক।
বিজয় রূপানি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (BJP) একজন প্রমুখ নেতা। তিনি ৭ আগস্ট ২০১৬ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি ও তাঁর মন্ত্রিসভা রাজ্যপালের কাছে ইস্তফা দিয়েছিলেন, তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি কার্যকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আরও পড়ুন: Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেথা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঘুরে দেখলেন দুর্ঘটনাস্থলও
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন।
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী
Met the family of Shri Vijaybhai Rupani Ji.
It is unimaginable that Vijaybhai is not in our midst. I’ve known him for decades. We worked together, shoulder to shoulder, including during some of the most challenging times. Vijaybhai was humble and hardworking, firmly committed… pic.twitter.com/KbmDsKtARG
— Narendra Modi (@narendramodi) June 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

