PM Narendra Modi: অপরাশেন সিঁদুরের পর প্রথমবার নিজের রাজ্যে, রাতের আমেদাবাদে মায়াবী আলোয় জমকালো রোড শো প্রধানমন্ত্রী মোদীর

দু দিনের গুজরাট সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদী কচ্ছ, দাহুজ, ভুজ, ভদোদরার পর সন্ধ্যায় আমেদাবাদে রোড শো করলেন মোদী।

PM Narendra Modi: অপরাশেন সিঁদুরের পর প্রথমবার নিজের রাজ্যে, রাতের আমেদাবাদে মায়াবী আলোয় জমকালো রোড শো প্রধানমন্ত্রী মোদীর
PM Narendra Modi. (Photo Credits:X)

Narendra Modi Roadshow: অপারেশন সিঁদুরের পর প্রথমবার নিজের রাজ্য় গুজরাটে এসে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দু'দিনের গুজরাট সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদী কচ্ছ, দাহুজ, ভুজ, ভদোদরার পর সন্ধ্যায় আমেদাবাদে রোড শো করলেন মোদী। গুজরাটে মোট ৮২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মোদী। নিজের রাজ্যে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী ইস্যুতে বারবার তোপ দাগেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটনের মত নেয় বলে কটাক্ষ করেন মোদী। আমেদাবাদে এদিন মোদীর রোড শো দেখতে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার জনতা। ভুজে ৫০ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে মোদী বলেন, গুজরাটে একটা সময় যে উন্নয়নটা চিন্তাও করা যেত না, সেটাই এখন ডবল ইঞ্জিন সরকার বাস্তবে করে দেখাচ্ছে।"

আমেদাবাদে মোদীর রোড শো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2025 09:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).