Narendra Modi: অন্তিম দফার ভোটপর্বে দেশবাসীর জন্য বিশেষ বার্তা দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শনিবার দেশজুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। মোট ৫৭টি আসনে ৯০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আসন বারানসী। যদিও বর্তমানে তিনি কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। কিন্তু আজ সকালেই এক্স হ্যাণ্ডেলে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "২০২৪ লোকসভা নির্বাচনের আজ অন্তিম দফার ভোটগ্রহণ পর্ব। আমি আশা করি দেশের তরুণ প্রজন্ম ও মহিলা ভোটাররা রেকর্ড সংখ্যায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুক। চলুন সবাই মিলে এবার থেকে গনতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলুন"।
PM Narendra Modi tweets, "Today is the final phase of the 2024 Lok Sabha elections...I hope young and women voters exercise their franchise in record numbers. Together, let’s make our democracy more vibrant and participative."#LokSabhaElections2024 pic.twitter.com/WVGW5CJaFl
— ANI (@ANI) June 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 07:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

