PM Modi Wears Special Blue Jacket: পোশাকে পরিবেশ রক্ষার বার্তা, পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে প্রধানমন্ত্রীর জ্যাকেট (দেখুন ছবি)
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকে প্রধানমন্ত্রী মোদিকে জ্যাকেটটি উপহার দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্মীদের এবং সশস্ত্র বাহিনীর জন্য টেকসই পোশাক তৈরি করতে ১০ কোটিরও বেশি PET বোতল পুনর্ব্যবহার করা হবে
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে জনগণের আন্দোলনে পরিণত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদাই অগ্রণী। কখনও পরিবেশ রক্ষায় জি২০ সম্মেলনে বার্তা দিচ্ছেন, কখনও ২০১৯ সালে মহাবালিপুরমের একটি সমুদ্র সৈকতে পরে থাকা ময়লা নিজে হাতে পরিস্কার করছেন। বুধবার সংসদে প্রধানমন্ত্রী মোদি একটি নীল জ্যাকেট পরেছিলেন যাতে তার পরিবেশ রক্ষার বার্তা লেখা ছিল। কারণ তিনি সংসদে যে নীল জ্যাকেটটি পরেছিলেন সেটি পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা হয়েছিল। দেখুন সেই জ্যাকেটের ছবি-
PM Modi wore a jacket made out of recycled plastic bottle in Parliament@narendramodi #Trending
(By @Himanshu_Aajtak) https://t.co/Ul5WrCphcv
— IndiaToday (@IndiaToday) February 8, 2023
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইকে প্রধানমন্ত্রী মোদিকে জ্যাকেটটি উপহার দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্মীদের এবং সশস্ত্র বাহিনীর জন্য টেকসই পোশাক তৈরি করতে ১০ কোটিরও বেশি PET বোতল পুনর্ব্যবহার করা হবে।
🚨 PM Modi in Karnataka!
Indian oil corp presents 'Modi Jacket' to PM Modi made out of recycled PET Bottles.
More than 10 crore PET Bottles will be recycled to make sustainable garments to India Oil employees and Armed Forces!#IndiaEnergyWeek2023 pic.twitter.com/kSQVI7REk4
— Karthik Reddy 🇮🇳 (@bykarthikreddy) February 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

