PM Modi Praises Singer: পাঁচটি ভাষায় 'কেসারিয়া' গেয়ে নেটিজেনদের মন জয় স্নেহদীপের, গানের ভিডিও শেয়ার করে তারিফ প্রধানমন্ত্রীর (দেখুন ভিডিও)
গত বছর রণবীর-আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র ছবির 'কেসারিয়া তেরা ইশক হ্যায় পিয়া' গানটি জনপ্রিয় হয়েছিল শ্রোতা ও দর্শকদের মধ্যে। সেই গান আবারও আলোচনায়। এবার আর অরিজিৎ সিং নয় স্নেহদীপ সিং নামে একজন ব্যক্তি একই সঙ্গে পাঁচটি ভাষায় গানটি গেয়েছেন।
গত বছর রণবীর-আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র ছবির 'কেসারিয়া তেরা ইশক হ্যায় পিয়া' গানটি জনপ্রিয় হয়েছিল শ্রোতা ও দর্শকদের মধ্যে। সেই গান আবারও আলোচনায়। এবার আর অরিজিৎ সিং নয় স্নেহদীপ সিং নামে একজন ব্যক্তি একই সঙ্গে পাঁচটি ভাষায় গানটি গেয়েছেন। মালয়ালম, তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সহ মোট ৫টি ভাষায় কেশরিয়া গানটি তিনি এমনভাবে গেয়েছেন যে আপনি শুনতে শুনতে বুঝতেও পারবেন না কখন তার ভাষাও বদলে যাচ্ছে। নেটিজেনদের প্রশংসার পাশাপাশি স্নেহদীপ সিংয়ের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী। টুইটারে গানের ভিডিওটি শেয়ার করে তিনি বলেছেন, "প্রতিভাবান স্নেহদীপ -এর এই আশ্চর্যজনক পরিবেশনাটি দেখেছি। সুর ছাড়াও, এটি 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর চেতনার একটি দুর্দান্ত অভিব্যক্তি। দারুণ!"
আপনিও শুনে ফেলুন সেই গান-
Came across this amazing rendition by the talented @SnehdeepSK. In addition to the melody, it is a great manifestation of the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat.’ Superb! pic.twitter.com/U2MA3rWJNi
— Narendra Modi (@narendramodi) March 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 18, 2023 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

