Raha Kapoor: মামা অয়নের সঙ্গে রাহার ডে আউট, পরিচালকের কোলে চড়ে কোথায় ঘুরল রণবীর কন্যা?

রণবীর কন্যার পরন ছিল সাদা এবং সবুজ রঙের শার্ট ও প্যান্ট। দুই পায়ে কালো রঙের ছোট্ট দুটো ক্রোকস।

Raha Kapoor: মামা অয়নের সঙ্গে রাহার ডে আউট, পরিচালকের কোলে চড়ে কোথায় ঘুরল রণবীর কন্যা?
Raha Kapoor day out with Director Ayan Mukerji (Photo Credits: Instagram)

ব্রহ্মাস্ত্র (Brahmastra) পরিচালক অয়ন মুখার্জির (Ayan Mukerji) কোলে চড়ে ঘুরে বেরাচ্ছে ছোট্ট রাহা (Raha Kapoor)। তবে দেখা মিলল না বাবা রণবীর কাপুর (Ranbir Kapoor) কিংবা মা আলিয়া ভাটের (Alia Bhatt)। রাহাকে কোলে নিয়ে বান্দ্রা এলাকার এক ক্যাফে থেকে বের হতে দেখা গিয়েছে পরিচালককে। রণবীর কন্যার পরন ছিল সাদা এবং সবুজ রঙের শার্ট ও প্যান্ট। দুই পায়ে কালো রঙের ছোট্ট দুটো ক্রোকস। অয়ন মুখার্জির সঙ্গে রণবীর-আলিয়ার সখ্যতার সম্পর্ক কারুরই অজানা নয়। পরিচালক-তারকা সম্পর্কের বাইরে বেরিয়ে জুটির সঙ্গে অয়নের গড়ে উঠেছে আত্মিক এবং পারিবারিক সম্পর্ক। রবিবারের বেলায় তাই মামা অয়নের সঙ্গে ঘুরতে বেরিয়েছে খুদে রাহা।

রাহার বেবিজ ডে আউট... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 05, 2024 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).