Union Budget 2024-25: সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী, মোদী ৩.০ সরকারের বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের
Union Budget 2024-25: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না হলেও এনডিএ জোটের শরিক দলগুলোর হাত ধরে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদী। প্রায় ষাট বছর পর কোন সরকার তৃতীয়বার ক্ষমতায় ফিরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। আজ মঙ্গলবার, সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্যে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। টানা সাত বার বাজেট পেশ করে মোরারজি দেশাইকে টপকে রেকর্ড গড়ার পথে নির্মলা। ইতিমধ্যে লাল ডায়েরি হাতে সংসদে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী। একে একে সংসদমুখী মন্ত্রী এবং সাংসদেরা। ২০২৪-২৫ বাজেট অধিবেশনের জন্যে সংসদে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
সংসদে এলেন মোদী...
#WATCH | PM Modi in Parliament, ahead of the presentation of Union budget by Finance Minister Nirmala Sitharaman
(Video source: DD News) pic.twitter.com/T0RD4hBO2z
— ANI (@ANI) July 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

