AP Train Accident: অন্ধ্রপ্রদেশে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, মৃত কমপক্ষে ৬ ও জখম বহু
রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় বিশাখাপত্তনম থেকে রায়াগাদাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে জানালেন স্থানীয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।
রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় (Vizianagaram district) বিশাখাপত্তনম (Visakhapatnam) থেকে রায়াগাদাগামী (Rayagada) একটি ট্রেন লাইনচ্যুত (Passenger Train Derailed) হয়েছে বলে জানালেন স্থানীয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (Divisional Railway Manager)। খবর পেয়ে ঘটনাস্থলে (AP Train Accident) গেছেন স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের আধিকারিকরা। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর জখম হয়েছেন বহুজন।
Andhra Pradesh | A passenger train which was going to Rayagada from Visakhapatnam derailed in Vizianagaram district. More details awaited: Divisional Railway Manager
— ANI (@ANI) October 29, 2023
Andhra Pradesh | A passenger train which was going to Rayagada from Visakhapatnam derailed in Vizianagaram district. More details awaited: Divisional Railway Manager
(Pictures taken by locals shared with ANI) pic.twitter.com/ZcynNnoJye
— ANI (@ANI) October 29, 2023
রেলের তরফে যোগাযোগের জন্য কালেক্টর অফিসে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেটি হল ৯৪৯৩৫৮৯১৫৭। এছাড়া দেওয়া হয়েছে ৮৯৭৮০৮০০০৬। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে থাকা হেল্পলাইন নম্বরগুলি হল, ০৮৯১২৭৪৬৩৩০, ০৮৯১২৭৪৪৬১৯। এয়ারটেল নম্বর দেওয়া হয়েছে ৮১০৬০৫৩০৫১, ৮১০৬০৫৩০৫২। বিএসএনএল নম্বর দুটি হল ৮৫০০০৪১৬৭০ ও ৮৫০০০৪১৬৭১।
Please contact the helpline Number regarding Train Accident near Kantakapalle. pic.twitter.com/8TctOI4QKO
— Ministry of Railways (@RailMinIndia) October 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 29, 2023 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

