Petrol Diesel Price: সামনে ভোট, অগাস্ট থেকে লিটারে ৫ টাকা কমতে চলেছে তেলের দাম
চলতি বছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গনার মত গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন।
চলতি বছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গনার মত গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ লোকসভার আগে চার রাজ্যে বিধানসভা নির্বাচন অনেকটা সেমিফাইনালের মত। নভেম্বর, ডিসেম্বরে হতে চলেছে ওই চার রাজ্যের নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে অগাস্ট থেকে ধাপে ধাপে কমতে চলেছে পেট্রোল, ডিজেলের দাম। সূত্রের খবর তেল কোম্পানিগুলি লিটার প্রতি ৪-৫ টাকা কমতে পারে জ্বালানি তেলের দাম। করোনার সময় থেকে দেশে পেট্রোল-ডিজেলের দর আকাশ ছুঁয়েছে।
সেঞ্চুরি করে অনেকটা এগিয়ে গিয়েছে পেট্রোল। ডিজেলের দরও কোথাও কোথাও সেঞ্চুরি হাঁকিয়েছিল। বিজেপি-র নিশ্চিত ভোটারদের মধ্যেও পেট্রোল-ডিজেলের দর নিয়ে অসন্তোষ আছে। ভোটারদের খুশি করতে পেট্রোল-ডিজেলের দাম কমানোর পথে হাঁটা হচ্ছে।
আজ, শুক্রবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা, আর লিটার প্রতি ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।
দেখুন টুইট
Oil marketing companies (OMCs) may have to cut #PetrolDieselPrice by Rs 4-5 a litre from August onwards given the key state elections likely from November-December onwards. pic.twitter.com/gwuab9m0SZ
— IANS (@ians_india) June 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 23, 2023 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

