Odisha Train Tragedy: ওডিশায় রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দিচ্ছে অন্ধ্র সরকার
বালেশ্বরে রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গ, ওডিশার চেয়ে দ্বিগুণ বেশী ক্ষতিপূরণ দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকর।
বালেশ্বরে রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গ, ওডিশার চেয়ে দ্বিগুণ বেশী ক্ষতিপূরণ দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ঘোষণা করেন, ওডিশার বালাসোর ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। পাশাপাশি গুরুতর আহতদের অন্ধ্র সরকার দেবে ৫ লক্ষ ও ছোটখাটো জখমদের ১ লক্ষ টাকা করে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বালাসোর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিচ্ছে। পশ্চিমবাঙলা এবং ওডিশা সরকার পাঁচ লক্ষ করে দিচ্ছে মৃতদের পরিবারবর্গকে। গতকাল, বিজেপি সাংসদ বরুণ গান্ধী অনুরোধ জানিয়ে বলেছিলেন, দেশের সব সাংসদ যেন তাদের বেতনের একটা অংশ বালাসোর ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পবিরারের হাতে তুলে দেন। গত বৃহস্পতিবার সন্ধ্য়ায় করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭৫ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে, জখমের সংখ্যা হাজারেরও বেশী।
দেখুন টুইট
#OdishaTrainTragedy: Andhra Pradesh CM directs officials to pay ex-gratia of Rs 10 lakhs each to the kin of the deceased, Rs 5 lakhs each to those seriously injured & Rs 1 lakh each to those who sustained minor injuries, in addition to the financial help extended by the Centre
— OTV (@otvnews) June 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

