Odisha Train Accident: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, দেখুন অভিশপ্ত রাতে কতজনের প্রাণ গেল
যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা। দুর্ঘটনার ৩ দিন পর ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানান, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ২৮৮। জেলা হাসপাতাল, মর্গ-সহ বিভিন্ন জায়গা থেকে মৃতদেহের সংখ্যা গণনা করে তবে এই মুহূর্তে এমন পরিসংখ্যান সামনে এসেছে। বালাসোরের জেলাশাসক মঙ্গলবার তাঁকে এই পরিসংখ্যান জানিয়েছেন বলে জানান প্রদীপ জেনা। প্রসঙ্গত শুক্রবার বালাসোরের বাহানগায় ৩টি ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উলটে যায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। ভয়াবহ দুর্ঘটনার জেরে একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে।
#WATCH | Odisha Train Accident | The collector of Balasore has confirmed the final figure of death as 288 after the reconciliation of district hospitals, mortuaries & reports from collectors of different districts. Over 205 bodies have been transferred...: Odisha Chief Secretary… pic.twitter.com/o2TGhQrS6L
— ANI (@ANI) June 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 06, 2023 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

