Odisha Consumer Commission: জলের বোতলের বেশি দাম চেয়ে বিপাকে রেস্তোরাঁ, মামলাকারীকে ৩০০০-এর পুরস্কার ক্রেতা সুরক্ষা দফতরের

Odisha Consumer Commission: জলের বোতলের বেশি দাম চেয়ে বিপাকে রেস্তোরাঁ, মামলাকারীকে ৩০০০-এর পুরস্কার ক্রেতা সুরক্ষা দফতরের
Water Bottle (Photo Credit: File Photo)

জলের বোতলে (Water Bottle) দেওয়া এমআরপি অনুযায়ী নেওয়া হয়নি দাম। জলের বোতলে  যে দাম লেখা ছিল, তার চেয়ে ২০ টাকা আরও বেশি দাবি করা হয় রেস্তোরাঁর তরফে। যা নিয়ে প্রতিবাদ করেন আইনের এক ছাত্র। শুধু তাই নয়, জলের বোতলের বেশি দাম কেন চাওয়া হবে রেস্তোরাঁর তরফে, সে বিষয়ে অভিযোগ দায়ের করে ওড়িশার ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন ওই ছাত্র। ক্রেতা সুরক্ষা দফতরের তরফে এরপর ওই ছাত্রের পক্ষে রায় দিয়ে, মামলা দায়েরের জন্য ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। ক্রেতা সুরক্ষা দফতরের তরফে স্পষ্ট জানানো হয়, কোনও প্যাকেটজাত পণ্যে যে দাম লেখা থাকবে, তা-ই যেন নেওয়া হয়। এমআরপির চেয়ে বেশি দাম কোনও পণ্যের ক্ষেত্রেই বিক্রেতারা ক্রেতার কাছ থেকে চাইতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয় ক্রেতা সুরক্ষা দফতরের তরফে।

আরও পড়ুন: Kerala Consumer Court: বিজ্ঞাপন অনুযায়ী মাইলেজ দিচ্ছে না গাড়ি, ক্রেতাকে ৩ লক্ষ ভুরতুকির নির্দেশ আদালতের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 30, 2022 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).