Vice President Election: ধনখড়ের আসনে কে বসবেন! আরিফ খান নাকি নীতীশ কুমার? উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু
জগদীপ ধনখড়ের স্বাস্থ্যগত কারণে পদত্যাগের পর উপরাষ্ট্রপতি পদে শূন্যতা কারণে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচনের (Vice President Election) জন্য ভারতের নির্বাচন কমিশন (ECI) বিজ্ঞপ্তি জারি করে মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। জগদীপ ধনখড়ের স্বাস্থ্যগত কারণে পদত্যাগের পর উপরাষ্ট্রপতি পদে শূন্যতা কারণে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন হবে।
জগদীপ ধনখড় ২০২২ সালের আগস্টে উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাঁর মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত ছিল। তবে, ধনখড় জুলাই মাসে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বলেন, ‘স্বাস্থ্যের প্রতি অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে আমি এতদ্বারা ভারতের উপ-রাষ্ট্রপতি পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’
উপরাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এখনো পর্যন্ত আরিফ মহম্মদ খান (বিজেপি, বিহারের রাজ্যপাল) এবং নীতীশ কুমার (বিহারের মুখ্যমন্ত্রী)-এর নাম উঠে এসেছে। আরও পড়ুন: Suvendu Adhikari: রাষ্ট্রপত শাসন জারি করে বাংলায় নির্বাচন করা উচিত, মন্তব্য শুভেন্দু অধিকারীর
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলীতে রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য (বর্তমানে ৫টি আসন শূন্য), ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য (১টি আসন শূন্য) অন্তর্ভুক্ত রয়েছে। মোট ৭৮৮ সদস্যের মধ্যে ৭৮২ জন ভোট দিতে পারবেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু
STORY | Notification for vice president's election issued; nomination process begins
READ: https://t.co/5cHar6eRmF pic.twitter.com/o72UIDFQOr
— Press Trust of India (@PTI_News) August 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2025 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

