Nitish Kumar: বিজেপির সঙ্গে ফের ঘর বাঁধতে ইস্তফা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জল্পনায় বুঁদ বিহার রাজনীতি

ফের ইউ টার্ন নেওয়া পাকা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট থেকে বেরিয়ে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ।

Nitish Kumar: বিজেপির সঙ্গে ফের ঘর বাঁধতে ইস্তফা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জল্পনায় বুঁদ বিহার রাজনীতি
Nitish Kumar (Photo Credit: IANS)

ফের ইউ টার্ন নেওয়া পাকা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট থেকে বেরিয়ে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ। শোনা যাচ্ছে আজ, শনিবার দুপুরেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন নীতীশ। তারপর সোমবারের মধ্যেই বিজেপির সমর্থনে ফের সরকার গড়ার দাবি জানাবেন জনতা দল ইউনাইটেড প্রধান। কয়েক মাস আগে ঠিক যেমনটা বিজেপির সঙ্গত্যাগ করে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে মহাগঠবন্ধনের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন নীতীশ।

এদিকে শোনা যাচ্ছে, কংগ্রেসের কয়েকজন বিধায়ক দল ছেড়ে বিজেপির হাত ধরে নীতীশের নয়া সরকারকে সমর্থন দিতে পারেন। আরজেডি-র আবার দাবি, নীতীশের দল জেডি (ইউ)-য়ের কয়েকজন বিধায়ক তাদের দিকে এসে তেজস্বী যাদবকে সরকার গড়তে সাহায্য করবেন। এভাবে দাবি-পাল্টা দাবি, শিবির বদল, ইউ টার্ন নিয়ে বিহার রাজনীতিতে ঝড় উঠেছে।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2024 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).